শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা

    সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনাকে কেন্দ্র করে সেখানে নির্মাণাধীন মেলার স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে।

    বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী মাঠে গিয়ে মেলার বিভিন্ন স্টল ও প্রবেশপথের স্থাপনা ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন সেখানে কাজ করা কর্মীরা।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাঠটিতে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে প্রবেশপথ ও বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিল। ভাঙচুরের ঘটনায় তাদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মেলার কাজে নিয়োজিত ব্যক্তিরা।

    মেলার প্রধান মিস্ত্রি জানান, সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা সরকারের থাকলেও মেলার স্থাপনাগুলো অস্থায়ী। কর্তৃপক্ষ তাদের সরিয়ে নিতে বললে তারা তা করতেন। কিন্তু কোনো পূর্বনির্দেশনা ছাড়াই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

    মেলার কাজে নিয়োজিত কয়েকজন কর্মী জানান, এ আয়োজনে তাদের প্রায় কোটি টাকা বিনিয়োগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলার প্রস্তুতি চলছিল বলে দাবি করেন তারা।

    শেকৃবির একাধিক শিক্ষার্থী জানান, তারা ওই মাঠে সচিবালয় স্থাপনের পক্ষে নন। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

    মেলার কর্মীদের অভিযোগ, ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থলে এসে বাধা দেয়নি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

    ঘটনার বিষয়ে জানতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলু জানান, শিক্ষার্থীরা সেখানে সচিবালয় স্থাপনের বিরোধিতা করছেন। তারা মাঠটিকে গবেষণার কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। তবে মাঠে মেলা আয়োজনের জন্য কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলে জানান তিনি।

    এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান বলে জানা গেছে।

    শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন