শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট। এ উপনির্বাচনের পরিবেশ ও নিরপেক্ষতা বিবেচনা করেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জোটটি।

    বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

    তিনি বলেন, ১১টি দল বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একযোগে কাজ করছে। এর একটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, অন্যটি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। বৃহস্পতিবার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    হামিদুর রহমান আযাদ জানান, উপনির্বাচনের আগে জোটের একটি প্রতিনিধি দল নির্বাচনী এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ লিখিতভাবে জমা দেওয়া হয়। তবে কমিশন কিছু বিষয়ে পদক্ষেপ নিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

    স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, জোটের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউএনওকে পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। কিন্তু কমিশন তাঁকে প্রত্যাহার না করে শুধু নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রেখেছে।

    কমিশনের এ পদক্ষেপকে ‘আইওয়াশ’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে শুধু নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখাই কি যথেষ্ট? জোটের দাবি ছিল, সংশ্লিষ্ট কর্মকর্তাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা।

    হামিদুর রহমান আযাদ আরও বলেন, বৃহস্পতিবারের উপনির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে নির্বাচন কমিশনের পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচনের পরিবেশ ও নিরপেক্ষতা দেখে জোট সিদ্ধান্ত নেবে, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে কি না।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। পাশাপাশি সারাদেশে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন