শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

    মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। সকালে সড়ক অবরোধের পর দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালান আন্দোলনকারীদের একাংশ। এ সময় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

    পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দিনভর ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

    পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানার আওতাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকদের একটি দল গার্মেন্টসটি ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালায়। ওই সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক ছিলেন।

    দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান। তবে মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনার পরও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলন স্থগিত হলেও যানজটের ভোগান্তি পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মিরপুর-১০ থেকে শ্রমিকেরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন