শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে’: সালাহউদ্দিন

    ‘সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে’: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রমিক আন্দোলনের নামে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এ ক্ষেত্রে সীমান্তের ওপার থেকেও ইশারা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের দাবিদাওয়ার আন্দোলনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সাম্প্রতিক অস্থিরতার পেছনে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর দেশে রয়েছে। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হয়েছে, তাতে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। তাঁর অভিযোগ, ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    ডিসেম্বর মাস ঘিরে রাজনৈতিক তৎপরতার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে এবং সেগুলো চলবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরে আসতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।

    পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা চাইলে আজই দেশে ফিরতে পারেন। তাঁদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বর নিয়ে প্রচারণার মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন