শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সংসদ ভবনে বিদ্যুৎ অপচয় রোধে একগুচ্ছ সিদ্ধান্ত, ডিপিপি তৈরির নির্দেশ

    সংসদ ভবনে বিদ্যুৎ অপচয় রোধে একগুচ্ছ সিদ্ধান্ত, ডিপিপি তৈরির নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের মাধ্যমে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ভবনের সব বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা এবং সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকায় প্রি-পেইড মিটার স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মতামত প্রদান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

    সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের ভেতরে বায়ু চলাচল এবং সোলার প্যানেল বসানোর উপযোগী অব্যবহৃত জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে সোলার বিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

    সংসদ ভবনে বিদ্যুতের অপচয় কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ঘটনা ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়।

    এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রি-পেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অধিবেশন না থাকলে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়েছে।

    বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠের বরাদ্দ ও চুক্তিসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে পূর্ণাঙ্গ ডিপিপি তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন