শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রমিকদের দাবি পূরণ হয়েছে, কারখানা বন্ধ রাখার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    শ্রমিকদের দাবি পূরণ হয়েছে, কারখানা বন্ধ রাখার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার আশা করছেন তাঁরা। শ্রমিকদের দাবি পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকেরাও সন্তুষ্ট হয়েছেন। তবে কিছু দুষ্কৃতকারী কারখানায় হামলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। গতকাল (সোমবার) তাঁদের সঙ্গে বৈঠকে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে যে বোর্ড গঠন করা হয়েছে, সেটির কার্যক্রম শুরু হয়েছে। ওই বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমনভাবে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও আহ্বান জানিয়েছে।

    বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    অস্থিতিশীলতা তৈরির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা সরকার কঠোর হাতে দমন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন