শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিরপুরে আন্দোলনকারীদের প্রকৃত শ্রমিক মনে হচ্ছে না: ডিএমপি কর্মকর্তা

    মিরপুরে আন্দোলনকারীদের প্রকৃত শ্রমিক মনে হচ্ছে না: ডিএমপি কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ‘বিশেষ উদ্দেশ্য’ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রকৃত শ্রমিক বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

    তৌহিদুল আরিফ বলেন, কিছু দুষ্কৃতকারী পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে মাঠে থাকা ব্যক্তিদের প্রকৃত পোশাকশ্রমিক বলে মনে হচ্ছে না। তাঁরা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে অবস্থান করছেন বলে পুলিশের ধারণা। এ কারণে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

    পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তৌহিদুল আরিফ বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। আহত ও গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক সংখ্যা পরে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

    সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। সেখানে কেউ অবস্থান করছেন কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

    সকালে এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল আরিফ বলেন, পুলিশ ভিডিওটি দেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় এবং তাঁদের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

    তৌহিদুল আরিফ বলেন, তাঁর ধারণা, প্রকৃত শ্রমিকেরা এখন মাঠে নেই। তাঁরা হয়তো ছুটির দিনে বাড়িতে চলে গেছেন, অথবা পোশাক কারখানায় কাজ করছেন। বর্তমানে যারা বিক্ষোভে রয়েছেন, তাঁদের বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে পুলিশের ধারণা।

    এদিকে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন