শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রমিক আন্দোলনে বাস সংকট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তি

    শ্রমিক আন্দোলনে বাস সংকট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ থেকে ঢাকামুখী পথে বাসের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

    বুধবার (৪ নভেম্বর) সকালে মহাসড়কের গাজীপুরা, কলেজ গেট, চেরাগ আলী, মিল গেট, স্টেশন রোড, টঙ্গী, আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, বিএনএস ও জসিমউদ্দীন রোড এলাকা ঘুরে বাসের স্বল্পতা দেখা যায়। ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী পথেও যানবাহন চলাচল তুলনামূলক কম ছিল। কোনো কোনো এলাকায় যানবাহনের ধীরগতিও লক্ষ করা গেছে।

    সড়কে চলাচল করা বাসগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বাস থামতেই ওঠার জন্য শুরু হচ্ছিল হুড়োহুড়ি। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী বাসে উঠতে পারছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে না পেরে অনেকে কর্মস্থলে সময়মতো পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন।

    কলেজ গেট এলাকায় বাসের অপেক্ষায় থাকা রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটা থেকে তিনি ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় পর দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে পূর্ণ থাকছে। বাস থামার পর ওঠার চেষ্টা করেও ভিড়ের কারণে পারছেন না। কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা-ও বুঝতে পারছেন না। কয়েক দিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে যাতায়াতে এমন ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি।

    একই পরিস্থিতির কথা জানান আরেক যাত্রী সাইফুল ইসলাম। তিনি বলেন, সড়কে বাসের সংখ্যা এত কম যে একটি বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাস এলেও ভেতরে জায়গা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে উঠছেন। আবার অনেকে চেষ্টা করেও উঠতে পারছেন না। এতে সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে বোর্ডবাজার, বাইপাসসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

    তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত ৩১ অক্টোবর থেকে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে তাঁদের দাবি।

    এ আন্দোলনের মধ্যে গত ২ নভেম্বর গাজীপুরের বাহাদুরপুর এলাকায় সংঘর্ষে আহত হন পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১)। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন