শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সচিবালয়ের নিরাপত্তা জোরদারে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক

    সচিবালয়ের নিরাপত্তা জোরদারে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

    চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে বিভিন্ন দর্শনার্থী প্রবেশ করেন। এ অবস্থায় সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান স্থানে রাখা প্রয়োজন।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করছেন। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন নিশ্চিত করা জরুরি।

    এ অবস্থায় সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ ও অবস্থানকালে সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশনা দিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

    এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে পৃথক নির্দেশনা জারি করা হয়। এতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

    ওই নির্দেশনায় সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের দপ্তরের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখার কথা বলা হয়। পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

    এ ছাড়া সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাঁদের নামে ওটিপি দেওয়া বন্ধ রাখার নির্দেশনাও ছিল।


    সূত্র: বাসস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন