শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে পরিবর্তন

    নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

    বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে শেখ আশফাকুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    এদিকে, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার অনুষ্ঠিত হচ্ছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। পদাধিকারবলে ওই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন শেখ আশফাকুর রহমান।

    সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকেরা মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের পরপরই এর চেয়ারম্যান পরিবর্তনের ঘটনা ঘটল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন