শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি দিয়ে আসিফ মাহমুদের পোস্ট

    ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি দিয়ে আসিফ মাহমুদের পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্লেনের ভেতরে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দলটির আরও তিন নেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

    মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ছবিটি পোস্ট করেন আসিফ মাহমুদ। এতে তাঁর সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদকে।

    ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় ছবিটি তোলা হয়েছে। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সিউলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে অংশ নিতে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া যাচ্ছে।

    সম্মেলনে ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ও পিপল পাওয়ার পার্টি সম্মেলনটির সহ-আয়োজক। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গণতন্ত্র, সুশাসন এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    এদিকে দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সেখানে তিনি লিখেছেন, ‘দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে! এনসিপির নেতৃবৃন্দের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় আপনাদের সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশায় রইলাম।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন