শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক

    ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময় রাজীব ঘোষ নামের আরেক সাংবাদিককেও ওই কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়েছে।

    বুধবার (৪ নভেম্বর) কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে ডিবিসি কার্যালয়ে গিয়ে তাঁদের নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের চিফ রিপোর্টার আবু দাউদ খান।

    তিনি জানান, ডিবি পুলিশ এসে ইকবাল সোবহান চৌধুরীকে কার্যালয় থেকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা।

    ডিবির একজন উপপুলিশ কমিশনার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবির একটি দল ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসছে। ৫ আগস্ট-পরবর্তী একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য নেওয়া হচ্ছে, নাকি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানান ওই কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন