শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

    প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেছেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছেন।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপিসহ উপস্থিত অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী।

    বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের গর্ব ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তারা যে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাতে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

    সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আমিরাতের রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

    প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা ও পরিচয় নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজেই সরকারি সেবা ও সহযোগিতা গ্রহণ করতে পারবেন।

    সম্মাননাপ্রাপ্ত সিআইপি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু বাড়িঘর নির্মাণে নয়, দেশের শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মীদের চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

    এ সময় প্রবাসীদের বিদেশের প্রচলিত আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ আল কিন্ধি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

    সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগের সমন্বয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন