শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে গরমে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা

    গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে গরমে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশ নিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন ওই দুই সদস্য। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহত ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

    সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    আহত ও অসুস্থ সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তাঁদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।

    পরে নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মীর শাহে আলম। তিনি ঘোষণা দেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়া হবে।

    প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনক দাফনের ব্যবস্থা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন