শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুর্নীতিতে অতীতের অবস্থান হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

    দুর্নীতিতে অতীতের অবস্থান হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতি তাদের অতীতের অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের সম্ভাবনা কাজে লাগাতে দুর্নীতি ও অনিয়ম দূর করার পাশাপাশি বিদ্যমান আইন সংস্কার এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, সমবায় সংগঠনগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি কার্যকারিতা হারিয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।

    তিনি বলেন, ‘সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।’

    সমবায় খাতের বিকাশে বিদ্যমান আইনি প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কিছু আইন সমবায় কার্যক্রমের স্বাভাবিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সময়ের চাহিদা অনুযায়ী আইন সংশোধন করে সমবায় আন্দোলনের বিকাশের পথ সুগম করতে হবে।

    রাষ্ট্রপতি আরও বলেন, দেশে এনজিও কার্যক্রম দীর্ঘদিন ধরে বিস্তৃত হওয়ায় সমবায় খাতকে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। এ পরিস্থিতিতে সমবায় সমিতিগুলোকে এমনভাবে সংগঠিত করতে হবে, যাতে তারা এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে সক্ষম হয়।

    মিল্ক ভিটার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একসময় প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট এলাকায় গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে মুনাফা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। মিল্ক ভিটার পাস্তুরিত দুধ, মাখন, চিজ ও আইসক্রিমের মতো পণ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

    সমবায় পণ্যের বাজারজাতকরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু উৎপাদন করলেই চলবে না, উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। সমবায়ভিত্তিক কোম্পানি বা কমিটি গঠনের মাধ্যমে উৎপাদকদের বিপণন কার্যক্রমে সহযোগিতা করা যেতে পারে। দেশে এ ধরনের কার্যকর বাজারব্যবস্থার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল বিপণন ও ই-কমার্সের প্রসারের ওপরও জোর দেন রাষ্ট্রপতি। পাশাপাশি তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও সুনীল অর্থনীতির মতো সম্ভাবনাময় আধুনিক খাতে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন