শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি ফিরে পেতে দূতাবাসে শেখ হাসিনার চিঠি

    বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি ফিরে পেতে দূতাবাসে শেখ হাসিনার চিঠি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    সোমবার (৯ নভেম্বর) দূতাবাসে পাঠানো চিঠির বরাতে রয়টার্স জানায়, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন করা হলো।

    দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছেন আইনজীবীরা।

    এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। শেখ হাসিনার সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

    প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগে রাজনৈতিক বিভাজন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তাঁর প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি করতে পারে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশত্যাগ এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে ঘিরে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা তৈরি হয়েছে।

    সূত্র : রয়টার্স


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন