শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, চলতে পারে ১০ কার্যদিবস

    আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, চলতে পারে ১০ কার্যদিবস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এ অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত ১০ কার্যদিবস চলার কথা রয়েছে।

    সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসতে হয়। এ বিধান অনুসরণ করেই এবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন।

    অধিবেশন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনের মেয়াদ তুলনামূলক কম হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হবে।

    আগামী জানুয়ারিতে সংসদের নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে। এ কারণেই বর্তমান অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

    এদিকে, অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সাধারণ আলোচনাসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন