শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘আমার ভাই মরে গেল আল্লাহ’, হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত জাবের

    ‘আমার ভাই মরে গেল আল্লাহ’, হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত জাবের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর কান্না দেখে মঞ্চের সামনে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্নার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন জাবের। একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। একই সময় মাঠে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’ তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

    বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, তিনি বারবার হাদিকে স্মরণ করে বলছিলেন, ‘দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’

    তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির জন্য তাঁদের লড়াই শাহাদাতের আগ পর্যন্ত চলবে। যে কারণে হাদিকে হত্যা করা হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

    জাবের বলেন, তাঁরা কাঁদবেন, হাসবেন এবং লড়াই করবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

    ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীতের প্রসারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

    এতে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন