শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিকদের সমাবেশ

    ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিকদের সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।

    সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে অটোরিকশাচালকেরা জড়ো হন। এতে ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ কয়েক হাজার চালক অংশ নেন।

    শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির অন্যতম হলো—ই-রিকশা চলাচল নীতিমালার যেসব ধারা শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র বিনিয়োগের জন্য ক্ষতিকর, সেগুলো সংশোধন করা। পাশাপাশি সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দেওয়া এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

    নীতিমালায় প্রস্তাবিত নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণেরও দাবি রয়েছে। বর্তমানে চলাচলরত যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শ্রমিকেরা।

    শ্রমিকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারগুলোর সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃস্থাপনের দাবিও রয়েছে তাঁদের।

    নীতিমালা সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন শ্রমিক নেতারা। সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ প্রদানকারী কমিটিতেও তাঁদের অংশগ্রহণ চান তাঁরা। একই সঙ্গে ই-রিকশার বিক্রয়মূল্য সাশ্রয়ী পর্যায়ে নির্ধারণের দাবি জানিয়েছেন।

    সড়কের লেন পদ্ধতি কার্যকর করা, সার্ভিস লেন তৈরি, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণের দাবিও রয়েছে ১২ দফায়।

    এ ছাড়া ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তাঁরা।

    ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, বর্তমানে চালু থাকা সব গ্যারেজকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান এবং ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক অঙ্কের সুদে ঋণ দেওয়ার দাবিও তুলেছেন শ্রমিকেরা।

    তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুতের মূল্য, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

    ১২ দফার শেষ দাবিতে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা শ্রমিকদের ক্ষুদ্র পুঁজি সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত যানবাহন চালানোর কষ্টকর শ্রম থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন