শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শ্বাসনালি, লাইফ সাপোর্টে একজনসহ সংকটাপন্ন চারজন

    ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শ্বাসনালি, লাইফ সাপোর্টে একজনসহ সংকটাপন্ন চারজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাঁদের একজনকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা না পেরোনো পর্যন্ত ঝুঁকিমুক্ত ঘোষণা করা কঠিন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

    তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    গুরুতর রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

    ডা. রবিউল করিম খান পাপন বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজনের চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।

    ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড়পত্র দেওয়া সম্ভব কি না, তা নির্ধারণ করা হবে।

    তিনি বলেন, আতঙ্ক বা প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ বোধ করেও অনেকে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এ ছাড়া যাঁরা পরবর্তী সময়ে বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তাঁদেরও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

    এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি বিভাগের আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন