শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, বিশেষ কোনো মহল শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করছে। তাদের বক্তব্য ও ইঙ্গিতে উৎসাহিত হয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

    আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। কখনো বলা হচ্ছে, তিনি হঠাৎ বাংলাদেশে প্রবেশ করবেন। আবার তাঁর কিছু নেতাকর্মী প্রচার করছেন, ৩০টি চার্টার্ড বিমান নিয়ে তিনি দেশে ফিরবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতু দিয়ে হাজার হাজার গাড়ির বহর নিয়ে তাঁর ফেরার কথাও ছড়ানো হচ্ছে।

    চিফ প্রসিকিউটরের অভিযোগ, এসব অসত্য প্রচারণায় বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। বিশেষ উদ্দেশ্য সামনে রেখে শেখ হাসিনার নাম ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে তিনি মনে করেন।

    আমিনুল ইসলাম বলেন, এসব তৎপরতার পেছনে বিশেষ কোনো মহলের স্বার্থ রয়েছে কি না, কিংবা আওয়ামী লীগের স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে এমনটি করছে কি না, তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। শেখ হাসিনার নামে সম্প্রতি যেসব অডিও বক্তব্য প্রকাশিত হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত শেখ হাসিনার নিজের কোনো ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি।

    শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে ভারতের সরকারের কাছে লিখিত আবেদন করতে পারেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়া রয়েছে। তাঁর মতে, দেশে ফেরার সঠিক আইনগত পথ এটিই।

    তিনি আরও বলেন, হেঁটে আসা, উড়োজাহাজে আসা কিংবা ট্রাভেল পাস চাওয়ার মতো বিষয় নিয়ে মশকরা করার সুযোগ নেই। আইনবহির্ভূত অন্য কোনো পথে তাঁর দেশে ফেরার সুযোগ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন