শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী

    রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৪টা ২০ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

    আইনমন্ত্রী জানান, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র জমা পড়লেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ইতোমধ্যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।

    তিনি আরও জানান, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা একসঙ্গে প্রত্যাহার করা সম্ভব হয়নি।

    আইনমন্ত্রী বলেন, যাঁদের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, তাঁরা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই করা হবে। মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হলে প্রয়োজনে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা প্রত্যাহারের আওতার বাইরে থাকবে।

    এর আগে সংসদ সদস্যদের এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জে বিচারকসংকট নিয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারকের ৩৯৪টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এ সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    আইনমন্ত্রী আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছে, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের আবেদনগুলো নির্ধারিত ফরমে থাকায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো যথাযথ ফরমে আবার জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

    অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তাঁর বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলাকে আলাদাভাবে ‘রাজনৈতিক মামলা’ হিসেবে চিহ্নিত করা হয় না। তাই ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন