শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি

    আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা গুরুত্ব পাবে।

    মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন কেলি কারি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ র‌্যাপোর্টিয়ার আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তারা এ সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

    বাংলাদেশ সফরে কেলি কারি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি তাঁর কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

    সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাঁর পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপনের কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন