শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী

    ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুধু পরীক্ষায় পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নয়। বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই শিক্ষা প্রকৃত জ্ঞানে রূপ নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি তৈরি করে। এই দূরদৃষ্টি এমন এক ক্ষমতা, যার মাধ্যমে সাধারণ দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত ভাবতে ও দেখতে শেখা যায়। চাকরি কিংবা আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন থাকলেও পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে হবে।

    তিনি বলেন, প্রকৃত শিক্ষা মানুষের হৃদয় ও গৃহে আনন্দের আলো জ্বালায়। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, সেটিকে প্রকৃত শিক্ষা বলা যায় না।

    শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মানসিকতা প্রসঙ্গে রিজভী বলেন, ছাত্রজীবনে ভালো করার তাগিদ থেকে কিছুটা জেদ বা ইগো থাকা স্বাভাবিক। তবে লক্ষ্য অর্জনের পর সেই জেদ ছেড়ে আত্মসম্মানবোধকে গুরুত্ব দিতে হবে। সাময়িক প্রতিযোগিতার মানসিকতা যেন স্থায়ী অহংকারে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

    নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাঁদেরও এ ধরনের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সময়ের পরিবর্তন হলেও সংস্কৃতির চিরায়ত ধারা এখনো বহমান। ইন্টারমিডিয়েটে পড়ার সময় শিক্ষক রুহুল আমিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এমন আনন্দময়ভাবে পড়াতেন যে, সেই পাঠের সংলাপ এখনো তাঁর মনে গেঁথে আছে।

    শিক্ষকদের পাঠদান পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, শ্রেণিকক্ষে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আগ্রহী হয়ে ওঠে।

    দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা রয়েছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করতে হবে। তবেই শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে।

    কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন