শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

    গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে গুমের বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের প্রায় ২৫০টি অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারকে ধরে ধরে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

    এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।

    গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

    এর আগে গত ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় গুমের অভিযোগগুলোর তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক বিবেচনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন মায়ের ডাকের এই সমন্বয়ক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন