শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এগিয়ে নিতে পারে মানসম্মত সাংবাদিকতা: নিতাই রায়

    বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এগিয়ে নিতে পারে মানসম্মত সাংবাদিকতা: নিতাই রায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

    বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নিতাই রায় চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। দায়িত্বশীল গণমাধ্যম দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

    তিনি আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক আস্থা বাড়ানোর সুযোগ তৈরি হয়। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে চীনের সাংবাদিকদের পেশাগত যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্রও উন্মুক্ত করবে।

    সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বিকাশে পুরস্কারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি সাংবাদিকতার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে উৎসাহ জোগায়। পুরস্কারপ্রাপ্তদের অর্জন অন্য সাংবাদিকদেরও সৃজনশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।

    বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতাদের চারটি বিভাগে মোট ২৬ জনকে পুরস্কার দেওয়া হয়। তাঁদের হাতে অর্থমূল্যের চেক, স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

    এ ছাড়া উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

    সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা দেয় বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানও আয়োজনটির সঙ্গে যুক্ত ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন