বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • রাবির চারুকলা অনুষদ

    ১০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন ডিনস সম্মাননা

    ১০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন ডিনস সম্মাননা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ছয় শিক্ষককে অবসরপ্রাপ্ত সম্মাননা স্মারক ও চার শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় চারুকলা অনুষদের মূল ফটকে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হয়।


    এসময় শিল্পী গোলাম ফারুক প্রিন্টমেকিং স্টুডিও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

     

    চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।

     

    সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন অধ্যাপক মিরাতুল আরা, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক সিদ্ধার্থ শংকর, অধ্যাপক মতিন তালুকদার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মরণোত্তর সম্মাননা পেয়েছেন অধ্যাপক গোলাম ফারুক। তার পক্ষে তার ছেলে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

     

    বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় চার শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান। তারা হলেন মনিকা এমেলিয়া, খাদিজাতুল কোবরা, আল মুহতামিম ও আনিকা মাইশা রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন