শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, জানবেন যেভাবে

    আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, জানবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হচ্ছে। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর থেকেই দেশের ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

    পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফল সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে সহজে ও কোনো ভোগান্তি ছাড়াই ফল জানতে পারেন, সে জন্য অনলাইন ও এসএমএস—দুই মাধ্যমেই ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ফল প্রকাশের পরপরই সব বোর্ডের পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

    অনলাইনে যেভাবে ফল জানবেন

    পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর যৌথ ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে ফল দেখতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল ও নম্বরপত্র (মার্কশিট) সংগ্রহ করা যাবে।

    শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে পূর্ণাঙ্গ ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

    এসএমএসে ফল জানার নিয়ম

    মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

    HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

    এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

    উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

    শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিস থেকে সরাসরি ফল বিতরণ করা হবে না।

    ফল পুনর্নিরীক্ষণের আবেদন

    প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামীকাল ১ নভেম্বর থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপদ্ধতি ও ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

    এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন