বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • দেশে ফিরে আরেক বিয়ে ফারহানার

    বাংলাদেশে মার্কিন নাগরিক গ্যারিসন

    বাংলাদেশে মার্কিন নাগরিক গ্যারিসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যবসায়ী গ্যারিসন লুটেলের বিয়ে হয় ২০১৮ সালে। যুক্তরাষ্ট্রে থাকাকালে ফারহানার প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরে সম্প্রতি তিনি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। তবে এসময়ে স্বামীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না থাকায় স্ত্রী-সন্তানের খোঁজে বাংলাদেশে আসেন গ্যারিসন। সন্তানের খোঁজ না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি।

    এরপর সন্তানকে কাছে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন গ্যারিসন। সেই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) আদেশ দেন আদালত। আদেশে আদালত বলেছেন, সপ্তাহে দুদিন নিজের তিন বছর বয়সী ছেলেকে দেখতে পারবেন যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যারিসন লুটেল।


    আদালত সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিশুসন্তানের সঙ্গে সময় কাটনোর জন্য ব্যবস্থা করতে বাঙালি মা ফারহানা করিমকে নির্দেশ দিয়েছেন। রাজধানীর উত্তরায় ফারহানার বাসার কাছাকাছি উত্তরা ক্লাবে সন্তানের সঙ্গে সময় কাটাবেন বাবা। এসময়ে শিশুটি তার মায়ের তত্ত্বাবধানে থাকবে।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) এক তলবে সন্তানসহ মা ফারহানা আদালতে হাজির হলে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


    এদিন হাইকোর্ট বিভাগের এনেক্স ভবনের নিচ তলায় আইনজীবীদের ক্যান্টিনে (অ্যাডভোকেট লাউঞ্জে) শিশুর সঙ্গে বাবার দেখা করার ব্যবস্থা করা হয়। তখন উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

    আমেরিকান বাবা গ্যারিসন লুটেলের পক্ষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    আদালতে আমেরিকান বাবার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। অন্যদিকে শিশুর মায়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


    এ বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সজীব মাহমুদ আলম সাংবাদিকদের বলেন, তিন বছরের শিশুকে তার বাবার সঙ্গে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দেখা করার আদেশ দিয়েছেন আদালত। বাঙালি মাকে এ ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট।

    ব্যারিস্টার সজীব মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যবসায়ী গ্যারিসন লুটেলের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের বিয়ে হয় ২০১৮ সালে। বিয়ের আগে গ্যারিসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে এ দম্পতির নিজস্ব বাড়ি ছিল। চলতি বছরের শুরুর দিকে ফারহানা আবার অন্তঃসত্ত্বা হলে ‘মা-বোনের সঙ্গে থাকা জরুরি’ স্বামীকে এমন অজুহাত দেখিয়ে বাংলাদেশে চলে আসেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে যোগাযোগ বিছিন্ন করে দেন। তবে সন্তানদের কথা চিন্তা করে গ্যারিসন নিয়মিত ফারহানাকে টাকা পাঠিয়ে আসছিলেন।

    সজীব মাহমুদ বলেন, এক পর্যায়ে গ্যারিসন লক্ষ্য করলেন অনেকদিন হয়ে গেলেও ফারহানা তার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। কোনো আপডেট দিচ্ছেন না। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেননি। বাধ্য হয়ে গত অক্টোবর মাসে বাংলাদেশে আসেন। কিন্তু খবর পেয়েও ফারহানা স্বামীর সঙ্গে দেখা করতে চান না, সন্তানদেরও দেখাতে চান না।

     

    এক পর্যায়ে উত্তরা থানা পুলিশ ও যে হোটেলে থাকতেন সেই হোটেল কর্তৃপক্ষের সহায়তায় ফারহানার বাসায় যান গ্যারিসন। সেখানে গিয়ে জানতে পারেন, ফারহানা কানাডিয়ান এক ব্যক্তির সঙ্গে বসবাস করছেন। তিনি কানাডিয়ান ওই ব্যক্তিকে বিয়ে করেছেন বলেও দাবি করেন। তবে এরই মধ্যে মাসখানেক আগে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন ফারহানা।

    আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের বলেন, সবচেয়ে অবাক করা বিষয়, ফারহানা তার স্বামী গ্যারিসনকে হাসপাতালের কাগজ দেখিয়ে বলেছেন দ্বিতীয় সন্তান গ্যারিসনের না। এ সন্তান তার পার্টনার কানাডিয়ান নাগরিকের। অথচ যুক্তরাষ্ট্র থেকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন ফারহানা। তিনি একটা ম্যারেজ ডকুমেন্ট দেখিয়ে বলেছেন, কানাডিয়ান নাগরিককে বিয়ে করেছেন। কিন্তু গ্যারিসনের সঙ্গে তার এখনো ডিভোর্স হয়নি। গ্যারিসনের বাংলাদেশে আসার অন্যতম কারণ, পুরান ঢাকার একজন কাজী যুক্তরাষ্ট্রে একটি কাগজ পাঠান। যেটি ছিল তালাকের নোটিশ। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেই তালাক নোটিশ পাঠানো হয়। নোটিশ দেখে গ্যারিসনের মাথায় আকাশ ভেঙে পড়ে।

    এই আইনজীবী বলেন, আমরা আদালতে বলেছি, নোটিশটি ইনভ্যালিড। কারণ, তাদের বিয়ে হয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট অব মিজোরির আইন অনুযায়ী। ডিভোর্স হলে স্টেট আইনে হতে হবে। যদিও ফারহানা আদালতে বিয়ের কথা অস্বীকার করেন।


    এর আগে গ্যারিসনের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুসন্তানসহ ফারহানাকে আদালতে হাজির হতে তলব করেন। উত্তরা থানা পুলিশসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। গত ২০ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন।

    ওইদিন আদালতে আমেরিকান বাবার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সেই রিটের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

    বাংলাদেশের উচ্চ আদালতে তিন বছর আইনি লড়াই চালিয়ে গত ৬ নভেম্বর পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে ফিরে পান ভারতীয় নাগরিক মা সাদিকা সাঈদ।

    গত ৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ সংক্রান্ত আদেশে বলেন, শিশুসন্তানকে নিয়ে আদালতের অনুমতি ছাড়া মা সাদিকা বাংলাদেশের বাইরে যেতে পারবেন না। আর বাবা বাংলাদেশি নাগরিক শাহিনুর সপ্তাহে দুদিন সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন। সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় শাহিনুরকে জামিন দেন আদালত।


    অন্যদিকে, দুই কন্যাসন্তানকে নিজের জিম্মায় নিতে জাপানি মা নাকানো এরিকো ২০২১ সালের আগস্ট মাসে বাংলাদেশে উচ্চ আদালতে রিট করেছিলেন। সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের মধ্যে আইনি লড়াই এখনো চলমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন