শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তুরাগে সাবেক বিমান কর্মকর্তার লাশ উদ্ধার, দীপের রিমান্ড বাড়ল ৩ দিন

    তুরাগে সাবেক বিমান কর্মকর্তার লাশ উদ্ধার, দীপের রিমান্ড বাড়ল ৩ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

    এর আগে গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

    মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে। পরে তাঁর ট্রাউজারের পকেটে পাওয়া একটি আইফোনসহ বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরী।

    রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতের জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে সন্দেহ তৈরি হয়। পরে তাঁকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং ৩০ অক্টোবর একটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

    তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিহতের মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের স্থান নির্ধারণে দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন