বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • পাকিস্তানের কাছে ভারতের পরাজয়

    পাকিস্তানের কাছে ভারতের পরাজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যেকোন আসরে ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পারদ ফুলেফেঁপে ওঠা। ছোটদের এশিয়া কাপেও ছিল না ভিন্নতা। সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই।

    তবে মাঠের বাহিরের উত্তেজনা স্পর্শ করেনি মাঠের ভেতর। একতরফা জয় পেয়েছে পাকিস্তান যুব দল। ভারতকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ভারতের দেয়া ২৬০ রানের লক্ষ্য ৩ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় পাকিস্তান।

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রোববার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ৮ উইকেটে ২৫৯ রানের সংগ্রহ পায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

    আর্দশ সিং ৬২ রান করেন, উদয় স্মরণের ব্যাট থেকে আসে ৬০ রান। ৪২ বলে ৫৮ রান করে দারুণ ফিনিশিং করেন শচীন দাস। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ জিশান, দুটি করে উইকেট পেয়েছেন আমির হাসান এবং উবাইদ শাহ।

    লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৮ রানে ওপেনার শামিল হুসাইনের উইকেট হারায় পাকিস্তান। তবে কোনো চাপই আসতে দেননি আজান এবং শাহজিব। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১১০ রানের জুটি। ৮৮ বলে ৬৩ রান করে ফেরেন শাহজিব।

    এরপর আজান ও অধিনায়ক সাদ বেগ মিলে অপরাজিত ১২৫ রানের জুটি গড়ে নিশ্চিত করেন জয়। শতক তুলে নেন আজান, অপরাজিত থাকেন ১৩০ বলে ১০৫ রানে। ৫১ বলে ৬৮ রান করেন সাদ।

    এই জয়ে ’এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে গেছে পাকিস্তানের যুবারা। দ্বিতীয় অবস্থানে থাকছে ভারত। ভারতের সমান একটি জয় থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আফগানিস্তান। গ্রুপের তলানিতে নেপাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন