বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ফাইনালের বাধা কেবলই ভারত

    ফাইনালের বাধা কেবলই ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাত, জাপানের পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপপর্বে তিনি ম্যাচের তিনটিতেই জিতে যুব বিশ্বকাপের সেমিফাইনালে জুনিয়র টাইগাররা। নকআউট পর্বের শুরুতেই দেখা হচ্ছে ভারতের সঙ্গে। কেননা ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারত আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

    বুধবার ১৩ ডিসেম্বর দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আশিকুর রহমানের অপরাজিত সেঞ্চুরিতে লঙ্কানদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ২০০ রানের ছোট লক্ষ্যে পৌঁছাতে দলটির লাগে মাত্র ৪০.৫ ওভার। হারাতে হয় ৪ উইকেট।

    ১৩০ বলে ১১ চার, ২ ছয়ে ১১৬ রানে অপরাজিত থাকেন। জয়ের খুব কাছে গিয়ে আউট হন আহরার আমিন। করেন ২৩ বলে ২৩ রান। মো: রিজওয়ান করেন ৩২ রান। তাতেই সহজ জয় পায় বাংলাদেশ।

    যুব টাইগাররা টস জিতে আগে বোলিং বেছে নেয়। শ্রীলঙ্কাকে আটকে দেয় দুইশর মধ্যে। ৫০ ওভার লড়াই করে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে তারা। সর্বোচ্চ ২৫ রান করেন দুই ব্যাটার-বিশ্ব লাহিরু ও সিনেথ জয়াবর্ধনে।

    বাংলাদেশের ওয়াসি সিদ্দিক তিনটি উইকেট নেন। ১০ ওভারে দেন মাত্র ৩২ রান। মারুফ মৃধা ও মাহফুজুর রহমান দুটি করে উইকেট নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন