বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • এবার শিক্ষাপ্রতিষ্ঠানে নজর দিচ্ছেন ইলন মাস্ক

    এবার শিক্ষাপ্রতিষ্ঠানে নজর দিচ্ছেন ইলন মাস্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছেন। একটি দাতব্য সংস্থাকে মাস্ক এই কাজের জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন, যারা এই উদ্যোগ সম্পন্ন করবে।

    বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, প্রথমে এই অর্থ দিয়ে একটি প্রাথমিক স্কুল খোলা হবে। পরে পর্যায়ক্রমে হাইস্কুল এবং অবশেষে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। স্কুলটিতে প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

    জানা গেছে, টিউশন ফি এবং অনুদানের মাধ্যমে স্কুল ও বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হবে। এসব শিক্ষার্থীকে স্টেম সাবজেক্টস বা বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও গণিত বিষয়ক বিষয়গুলো পড়ানো হবে। প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হবে বৃত্তি।

    দ্য ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানটি জর্জিয়া-ভিত্তিক সাউদার্ন অ্যাসোসিয়েশন অফ কলেজ এবং স্কুল কমিশনের কাছ থেকে স্বীকৃতি এবং কর মওকুফের জন্য আবেদন করবে।

    তবে এই বিষয়ে এখন পর্যন্ত টেসলা প্রধান ইলন মাস্ক বা তার প্রতিনিধিরা কোন মন্তব্য জানায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন