শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ

    ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা তাদের কর্মী ও সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ পুনর্গঠনের আওতায় পড়ছে প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২২ শতাংশ, অর্থাৎ ১ হাজার ২৭১টি পদ। প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্যানভার প্রবৃদ্ধি কমেছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কাঠামো, কর্মীদের দায়িত্ব এবং জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। তবে পুনর্গঠনের আওতায় থাকা সব পদেই কর্মী ছাঁটাই করা হবে না। কিছু কর্মী চাকরি হারাবেন, আবার কারও দায়িত্ব পরিবর্তন বা অন্য স্থানে স্থানান্তরের সুযোগ থাকবে।

    ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস জানিয়েছেন, প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতেই এই উদ্যোগ। এর অংশ হিসেবে পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি এবং প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত দলগুলোকে একীভূত করে একটি বিভাগ গঠন করা হবে। এতে বিভিন্ন দলের মধ্যে কাজের সমন্বয় ও হস্তান্তরের ধাপ কমবে। পাশাপাশি কর্মীদের নিজ নিজ কাজের দায়িত্ব বাড়বে।

    পুনর্গঠনের অংশ হিসেবে ব্যবস্থাপনার স্তর কমিয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হবে। এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

    ক্যানভা তাদের পণ্য উন্নয়ন বিভাগের প্রধান কর্মস্থল হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিকে আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছে। এ কারণে কিছু কর্মীকে সিডনিতে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

    পুনর্গঠনের কারণে যেসব কর্মীকে প্রতিষ্ঠান ছাড়তে হবে, তাঁদের নতুন উদ্যোগ শুরু করতে সহায়তা হিসেবে ১০ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা করেছে ক্যানভা।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং ব্যবসায়িক প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বিশ্বজুড়েই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনছে। গত মার্চে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান এআই খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করে। এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়াইজটেক গ্লোবালও দুই বছর মেয়াদি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী কমানোর ঘোষণা দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন