শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • একটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন

    একটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের একটি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ড ছেড়ে বাজার থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠান দুটির বন্ডের অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

    বিএসইসি যে দুটি প্রতিষ্ঠানের বন্ড অনুমোদন করেছে, সেগুলো হলো রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স। এর মধ্যে রূপালী ব্যাংক অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে বাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর লংকাবাংলা ফাইন্যান্স ইস্যু করবে ২০০ কোটি টাকার বন্ড। দুটি বন্ডই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রি করা হবে।

    রূপালী ব্যাংকের বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংকটি তাদের মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করবে।

    এ বন্ডের ট্রাস্টি বা হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংকের সহযোগী মার্চেন্ট ব্যাংক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস। আর এ বন্ডের অর্থ সংগ্রহকারী বা আয়োজক হিসেবে থাকবে সিটি ব্যাংকের সহযোগী মার্চেন্ট ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

    লংকাবাংলা ফাইন্যান্সের বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার থেকে যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে ব্যক্তি, করপোরেট ও এসএমই খাতে ঋণ প্রদানে কাজে লাগাবে। 

    এ বন্ডে যারা বিনিয়োগ করবে তাদের জন্য কুপন হার নির্ধারণ করা হয়েছে ৯ থেকে ১০ শতাংশ। লংকাবাংলার এ বন্ডের হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে মার্চেন্ট ব্যাংক গ্রিন ডেলটা ক্যাপিটাল। আর বন্ডের অর্থ সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা ফাইন্যান্স নিজেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ