বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নির্বাচন সুষ্ঠু হলে বিজয় হবেন হিরো আলম

    নির্বাচন সুষ্ঠু হলে বিজয় হবেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি। এতে ‘ব্যাপক সাড়া’ পাচ্ছেন বলেও জানান হিরো আলম। নির্বাচন সুষ্ঠু হলে জয় নিশ্চিত বলে জানান।


    সন্ধ্যায় নির্বাচনী এলাকা নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হিরো আলম ডাব প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এর আগে কাহালু উপজেলার দুর্গাপুর নন্দীগ্রাম উপজেলার ত্রিমুহুনীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় পৌর শহরে গণসংযোগ করেন।

    গণসংযোগকালে হিরো আলম বলেন, উপনির্বাচনে যেমন সাড়া পেয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারদের কাছে আরেকবার সুযোগ চেয়েছি, তারাও সুযোগ দিতে চেয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তা হলে আমি শতভাগ জয়ী হবো। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে, ভোটাররা যদি কেন্দ্রে যেতে পারে, তা হলে আমি জয়ী হব। ১০০ পার্সেন্ট পাস করবো, আশা রাখছি।


    তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে কেবল নেমেছি, অব্যশই চমক থাকবে। মার্কা বা দল কোনো ফ্যাক্টর নয়, ভোট হয় ব্যক্তি দেখে। আমাকে জনগণ পছন্দ করে তাই ডাব মার্কায় ভোট দেবে। তবে এবারও নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান তিনি।

    এর আগে গত ফেব্রুয়ারীতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। এবার বগুড়া-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন