শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পরিকল্পনার সঠিক ব্যবহার হয়েছে: তানজিম সাকিব

    পরিকল্পনার সঠিক ব্যবহার হয়েছে: তানজিম সাকিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য সফলভাবে পরিকল্পনা কাজে লাগাতে পেরে খুশি বাংলাদেশের নতুন পেস সেনসেশন তানজিম হাসান সাকিব।

    শনিবার (২৩ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ ওভার বল করে ২ মেডেনে ১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয়ে বড় অবদান রাখেন তানজিম। এই জয়ে শুধুমাত্র হোয়াইটওয়াশই এড়ায়নি বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদও নেয় টাইগাররা।

    নেপিয়ারে বাংলাদেশের জয়ের পর তানজিম বলেন, ‘গত ম্যাচে আমার বোলিং ছিল এলোমেলো। আজ আমার আঁটসাঁট বোলিং করার লক্ষ্য ছিল, আমি সেটিই করেছি।’

    তিনি আরো বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। প্রত্যাশানুযায়ী শুরুটা বেশ ভালো ছিল। আমি সত্যিই বোলিং উপভোগ করেছি। বল ভিতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। এটা সত্যিই দলের জন্য সুবিধা করে দিয়েছে।’

    বোলিংয়ে দারুণ সুইং প্রদর্শন করেছেন তানজিম। চতুর্থ ওভারে রাচিন রবীন্দ্রকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন তিনি। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে শিকার করে ২২ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান তানজিম। এরপর ২২ রানে ৩ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল ইসলাম। বাজে শুরুর পর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড।

    ৩ উইকেট নিয়েছেন সৌম্য সরকারও। নিউজিল্যান্ডের শেষ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এতে ২০০৭ সালের পর ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

    জবাবে ২০৯ বল বাকি রেখে ৯৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। বল হাতে রেখে ম্যাচ জেতার ক্ষেত্রে এটি বাংলাদেশের তৃতীয় বড় জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ বল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২২১ বল বাকি জয় পেয়েছিল টাইগাররা।

    তানজিম বলেন, ‘আমি উইকেট টু উইকেটে বল করে লাইন-লেন্থ ধরে রাখার চেষ্টা করেছি। বাকি কাজ উইকেট করেছে। এটা সত্যি, উইকেট থেকে সাহায্য পেয়েছি। পেস বোলারদের জন্য এটা ভালো উইকেট ছিল। আমি ঠিক করেছিলাম লাইন ও লেন্থ ঠিক রাখতে হবে এবং সেটি করতে পেরে আমি রোমাঞ্চিত।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন