শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তান ক্রিকেটার রিজওয়ানের

    মসজিদে বয়ানের ভিডিও ভাইরাল

    মসজিদে বয়ানের ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ রিজওয়ান মসজিদে বয়ান করছেন- এমন একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    রোববার ২৪ ডিসেম্বর ডেইলি জংগ জানিয়েছে, রিজওয়ানই আগের দিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওই ভিডিওটি শেয়ার করেন। পরে তা ভাইরাল হয়ে যায়।

    সংবাদমাধ্যমটি জানায়, মসজিদটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। ওই মসজিদেই মোহাম্মদ রিজওয়ানের বয়ান করার ভিডিওটিই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

    ভক্তদের মাঝে ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনলাইনে সক্রিয় কিছু মানুষ ইসলাম প্রচারের জন্য মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা করছেন। অপরদিকে, কেউ কেউ তাকে ক্রিকেটের মাঠে ভালো পারফরম্যান্সের প্রতি বেশি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।

    মোহাম্মদ রিজওয়ানের মসজিদে বয়ান করলেন- এবার-ই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদেও বয়ান করতে দেখা গেছে রিজওয়ানকে। তখনো ওই বয়ানের ভিডিও ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন