শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজ

    'প্রথম'র লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

    'প্রথম'র লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এ বছর রঙিন পোশাকের ক্রিকেটেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জয় তুলে নিয়ে দীর্ঘদিনের হতাশা ঘুচিয়েছে টাইগাররা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ আরও এক ‘প্রথমের’লক্ষ্যে মাঠে নামবে লাল-সবুজের দল।

    ওয়ানডে সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

    নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে মোট ১৭টি ম্যাচ যেখানে টাইগারদের জয় মাত্র ৩ ম্যাচে যার সবকটিই মিরপুরে। বাকি ১৪ ম্যাচেই জিতেছে কিউইরা। আর নিউজিল্যান্ডের মাটিতে খেলা ৯ ম্যাচের সবকটিতেই টাইগারদের মিলেছে পরাজয়।

    তাই এবার নিজেদের চলতি বছরের সাফল্যের ধারা কাজে লাগিয়ে তাসমানপাড়ে না পাওয়ার আক্ষেপটা হয়তো মিটিয়েই নিতে চাইবে শান্ত বাহিনী। আর অধিনায়ক শান্ত তো নজর দিয়েই রেখেছে সিরিজ জয়ের দিকে। আর যদি এমনটি হয়ে যায়, তাহলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য স্মরণীয় একটি বছর হয়ে থাকবে এ বছর।

    কিউইদের বিপক্ষে এই ম্যাচ সামনে রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,  ‘অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন