শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চুইংগাম গিলে ফেললে স্বাস্থ্যের কি হবে!

    চুইংগাম গিলে ফেললে স্বাস্থ্যের কি হবে!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গালের ফ্যাট কমানো থেকে মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায় হিসেবে অনেকেই চুইংগামের ওপর ভরসা করেন। অতর্কিতে বা অসাবধানতাবশত অনেক সময়ই চুইংগাম আমরা গিলে ফেলি। কিন্তু কখনও ভেবেছেন এই চুইংগাম পেটে চলে গেলে কী হয়? এর ফলে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে।

    চলুন জেনে নিন:

    ফলের বীজ খেয়ে ফেললে পেটে গাছ জন্মাবে ছোটবেলায় নিশ্চয়ই অনেকে এমন কথা শুনেছেন। তেমনই পেটে চুইংগাম চলে গেলে তা বছর বছর সেখানেই থেকে যাবে এমন কথাও খুবই প্রচলিত।

    শিশুদের চুইংগাম গিলে ফেলা থেকে বিরত রাখতে হবে। তবে ভুলবশত খেয়ে ফেললে চিন্তার কিছু নেই। এক সপ্তাহের মধ্যে এমনিতেই তা হজম হয়ে যায়।

    প্রশ্ন জাগতেই পারে, এমন ধারণা কি ঠিক? আগেকার দিনের চুইংগাম তৈরি হত মিষ্টি, নানা স্বাদের ফ্লেভার, প্রিজারভেটিভ ও সফেনার দিয়ে। যা আমাদের প্রতিদিনের খাদ্যে উপস্থিত থাকে এবং হজমে কোনও ব্যাঘাত ঘটায় না।

    কিন্তু বর্তমানে চুইংগাম তৈরিতে ব্যবহৃত হয় সিন্থেটিক পলিমার বা ইলাস্টোমার, রাবার জাতীয় পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

    যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, সিন্থেটিক পদার্থ বড় জোর এক সপ্তাহ পাকস্থলিতে থাকতে পারে। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়।

    তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়- এ কথাটিও সত্য নয়।

    বিশেষজ্ঞদের মতে, বেশি পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটাবেই, এমনকী শ্বাসকষ্টও হতে পারে। হার্টে চাপও পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন