শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের পরিচয় হারাচ্ছেন না তো?

    সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের পরিচয় হারাচ্ছেন না তো?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি সুন্দর সম্পর্কের জন্য ছাড় দেওয়া, সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাঁর প্রয়োজন বোঝার চেষ্টা করা জরুরি। কিন্তু সম্পর্ক ভালো রাখার নামে নিজের পছন্দ, অনুভূতি ও ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দেওয়া কখনোই সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

    অনেকেই সঙ্গীকে খুশি রাখতে গিয়ে নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন। প্রথমে বিষয়টি ছোটখাটো আপস মনে হলেও ধীরে ধীরে তা নিজের পরিচয় ও স্বতন্ত্রতা হারানোর কারণ হয়ে উঠতে পারে।

    সম্পর্কে দুজনেরই পছন্দ, মতামত ও ব্যক্তিগত পরিসরের মূল্য থাকা প্রয়োজন। তাই ভালো সঙ্গী হওয়ার চেষ্টা করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন কি না, তা বুঝতে পাঁচটি লক্ষণ খেয়াল করতে পারেন।

    ১. না বলতে চাইলেও হ্যাঁ বলেন

    আপনার পছন্দ নয় বা যে বিষয়ে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সঙ্গীর মন খারাপের ভয়ে সেখানেও রাজি হয়ে যান। নিজের মতামত বোঝানোর চেয়ে সম্মতি দেওয়াকেই সহজ মনে হয়।

    সম্পর্কে আপস স্বাভাবিক। তবে প্রতিটি বিষয়ে সঙ্গীর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মতামত প্রকাশের অধিকার হারানো উচিত নয়। সুস্থ সম্পর্কে কোনো ভয় বা অপরাধবোধ ছাড়াই ‘না’ বলার সুযোগ থাকে।

    ২. নিজের জন্য সময় রাখা বন্ধ করে দিয়েছেন

    বন্ধুদের সঙ্গে দেখা করা, শখের কাজ কিংবা একান্তে কিছুটা সময় কাটানো—সবই কমে গেছে। আপনার অবসর সময়ের প্রায় পুরোটাই এখন সঙ্গীকে ঘিরে।

    একসঙ্গে সময় কাটানো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। তবে নিজের আগ্রহ, বন্ধুত্ব ও ব্যক্তিগত জীবন ধরে রাখাও সমান জরুরি। সঙ্গীকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পছন্দের সবকিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই।

    ৩. অনুভূতি প্রকাশের আগে বারবার ভাবেন

    সঙ্গীর কোনো আচরণে কষ্ট পেলেও তা প্রকাশ করতে দ্বিধা করেন। বরং নিজেকেই বোঝানোর চেষ্টা করেন, হয়তো আপনি বেশি সংবেদনশীল হয়ে পড়েছেন। কোনো কথা বলার আগে সঙ্গীর প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে বারবার ভাবেন।

    এভাবে সাময়িকভাবে বিরোধ এড়ানো গেলেও মনের ভেতর জমতে থাকে হতাশা ও অভিমান। সুস্থ সম্পর্কে নিজের অস্বস্তি, কষ্ট কিংবা উদ্বেগ নিরাপদে প্রকাশ করার সুযোগ থাকা জরুরি।

    ৪. সঙ্গীর মন ভালো থাকাকেই নিজের সাফল্য মনে করেন

    সঙ্গীর মন খারাপ হলেই ভাবতে শুরু করেন, নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে। তাঁর মেজাজ ভালো করা কিংবা প্রতিটি মতবিরোধ এড়িয়ে চলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

    সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া ভালো। কিন্তু তাঁর প্রতিটি আবেগ বা খারাপ দিনের দায় আপনার নয়। সঙ্গী কোনো কারণে মন খারাপ করলে তার অর্থ এই নয় যে আপনি সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।

    ৫. সম্পর্কের বাইরে নিজের চাওয়া-পাওয়া ভুলে যাচ্ছেন

    কোনো পরিকল্পনা করার সময় নিজের পছন্দের চেয়ে সঙ্গীর ইচ্ছাকেই আগে গুরুত্ব দেন। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে নিজের আগ্রহ, লক্ষ্য কিংবা ব্যক্তিগত মতামতও একসময় অস্পষ্ট হয়ে যেতে পারে।

    এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো প্রয়োজন। কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয়, ভবিষ্যতে কী করতে চান এবং ব্যক্তিগতভাবে কোন বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ—সেগুলো নতুন করে ভাবুন।

    মনে রাখতে হবে, একটি সম্পর্কের অর্থ দুজনের স্বতন্ত্র পরিচয় হারিয়ে এক হয়ে যাওয়া নয়। বরং একে অপরের ব্যক্তিত্ব, পছন্দ ও স্বাধীনতাকে সম্মান করেই সম্পর্ককে সুন্দর করে তোলা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন