বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • এক ডিভাইস থেকে মুছে দেওয়া যাবে একাধিক ডিভাইসের অ্যাপ

    এক ডিভাইস থেকে মুছে দেওয়া যাবে একাধিক ডিভাইসের অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন একটি ফিচার আনছে গুগল প্লেস্টোর। এর মাধ্যমে একই আইডি দিয়ে কানেক্ট থাকা একাধিক ডিভাইসের অ্যাপ অন্য ডিভাইস থেকে আনইনস্টল করে দেওয়া যাবে। সম্প্রতি গুগল সিস্টেম আপডেট চেঞ্জলগ থেকে জানা যায়, ফাংশনটি সব অ্যান্ড্রয়েডেই একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারী তার স্মার্ট ওয়াচ, টিভি বা ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ থেকে বা স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড চালিত যে কোনও ডিভাইসের যেকোনও অ্যাপ মুছে দিতে পারবেন।

    কানেক্টেড ডিভাইসের অ্যাপ আনইনস্টল করতে হলে-

    প্রথমে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস’ থেকে ম্যানেজ অপশনে গিয়ে অপশনটি বেছে নিতে হবে।

    এরপর ‘✓ দিস ডিভাইস’ অপশন বাছতে হবে। সেটাতে ট্যাপ করলে কানেক্টেড ডিভাইসগুলোর তালিকা দেখাবে, সেইসঙ্গে ইনস্টল অপশনও।

    এরপর সেখান থেকে ডিভাইস সিলেক্ট করার পর প্লেস্টোর সেই ডিভাইসে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা দেখাবে।

    এরপর যেসব অ্যাপ আনইনস্টল করা দরকার সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে ওপরের ডানে থাকা ডিলিট বাটনে ট্যাপ করলে প্লেস্টোর থেকে একটা কনফার্ম বার্তা আসবে। সেটা নিশ্চিত করলেই সেই অ্যাপগুলো মুছে যাবে।

    তবে অ্যাপটি এখনও সবার কাছে চালু না হওয়ার মানে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আবার ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য চালু হবে এটাও নিশ্চিত করে জানানো হয়নি গুগলের পক্ষ থেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন