শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২০২৪ সালে কখন, কোথায়, কার প্রতিপক্ষ বাংলাদেশ

    ২০২৪ সালে কখন, কোথায়, কার প্রতিপক্ষ বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ফিফটি’ করে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণ মিলে বাংলাদেশ গত বছর খেলেছে ৫০ ম্যাচ। যা বাংলাদেশের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ। 

    ২০২৪ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠ ও বিদেশে প্রচুর ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার মধ্যে এ বছরে আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৪ সালে বাংলাদেশ কবে, কোথায়, কতটি ম্যাচ খেলবে।

    ২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি: 

    মার্চ ২০২৪: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

    এপ্রিল ২০২৪: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি

    জুন ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ

    জুলাই ২০২৪: আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

    আগস্ট ২০২৪: পাকিস্তান সফরে দুটি টেস্ট

    সেপ্টেম্বর ২০২৪: ভারত সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে

    অক্টোবর ২০২৪: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট

    নভেম্বর-ডিসেম্বর ২০২৪: ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন