শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোটকেন্দ্রে লম্বা লাইন নেই

    ভোটকেন্দ্রে লম্বা লাইন নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে লম্বা লাইন নেই, তবে কিছুক্ষণ পরপরই দেখা মিলছে ভোটারদের। কেন্দ্রে এলেই ভোট দিতে পারছেন তারা।

    তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

     

    রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।

    সুন্দরগঞ্জ উপজেলার বেলকা পঞ্চানন্দ রুহুল উলুম (আর.ইউ) দ্বি-মূখী দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে আসা আনিসা আক্তার জুই বলেন, ভোটার হওয়ার পর এটা প্রথম নির্বাচন। তাই ভোটটা দিতে এসেছি। এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বুথ খালি ছিল, সঙ্গে সঙ্গেই ভোট দিয়ে দিয়েছি। পরিবেশ নিয়েও আমি সন্তুষ্ট।

     


    এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শফিউল ইসলাম বলেন, সকাল থেকে আমাদের এখানে ভোটার উপস্থিতি কম। দুপুর ১২টা পর্যন্ত ৫ হাজার ৩২৪ ভোটারের মধ্যে ৩২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আশা করা যাচ্ছে দুপুরের পর ভোটার বাড়বে।

    শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, এ কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো। দুপুর ১২টা পর্যন্ত ৭২৬ ভোট কাস্টিং হয়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৪৬ ভোটকেন্দ্রের ৪ হাজার ৪২৩টি কক্ষে বা বুথে চলছে ভোটগ্রহণ। সকাল ৮ টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

     


    নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, গাইবান্ধা, পুলিশ বিভাগ ও নির্বাচন অফিসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৩ প্লাটুন বিজিবি, ২৫ প্লাটুন সেনাবাহিনী ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন