বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • পুরোনো ফোন নতুন করুণ

    পুরোনো ফোন নতুন করুণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন অনেকদিন ব্যবহার করলে নানান সমস্যা দেখা দেয়। একটু পর পর ফোন হ্যাং হওয়া, বন্ধ হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়াসহ নানান সমস্যায় পড়তে হয়। তবে খুব সহজেই আপনার পুরোনো ফোনকে নতুন করে তুলতে পারেন। জেনে নিন কৌশল-


    ফোন আপডেট করুন
    অনেক সময় অনেকেই ফোনের অপারেটিং সিস্টেম অনেক দিন আপডেট করেন না। এর কারণে ফোনে নতুন ফিচার ও সিকিউরিটি আপডেট পাওয়া যায় না এবং ফোনে সমস্যা হতে থাকে। এমনকি ফোন ধীরে কাজ করা শুরু করে। তাই ফোন নিয়মিত আপডেট করুন।

     


    নতুন লঞ্চার ডাউনলোড করুন
    অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটি ভালো ব্যাপার হলো আপনি সেগুলোতে অনেকগুলো কাস্টমাইজেশন করে নিতে পারেন। এমন পরিস্থিতিতে, আপনি গুগল প্লে স্টোর থেকে একটি নতুন লঞ্চার অ্যাপ ডাউনলোড করতে পারেন। কিছু ভালো লঞ্চার হলো নোভা লঞ্চার, অ্যাকশন লঞ্চার এবং মাইক্রোসফট লঞ্চার। এতে ফোন একেবারে নতুনের মতো কাজ করবে।

     


    ক্লিন ডাটা
    বহুদিন ব্যবহারের পরে ফোনে অনেক ডাটা জমা হয়ে গিয়েছে। তাই ফোন থেকে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে ফেলুন। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন এবং ক্যাশে করা ডাটাও মুছে দিন। এতে আপনার ফোনটি অনেক তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে।


    ফোন রিসেট করুন
    ফোনটিকে নতুনের মতো চেহারা দিতে, একবার ফ্যাক্টরি রিসেট করতে পারেন। এতে আপনার ফোনের সব জাঙ্ক ফাইল মুছে ফেলা হবে। কিন্তু ফ্যাক্টরি রিসেট করার আগে ফোনের ডেটার ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ ফ্যাক্টরি রিসেটে সমস্ত ডাটা ডিলিট হয়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন