শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নাজমুল আবেদিন ফাহিমের ধারনা

    সাকিবের উত্থানের পথটা সহজ হলেও রাজনৈতিক জীবনটা অনেক বেশি চ্যালেঞ্জিং

    সাকিবের উত্থানের পথটা সহজ হলেও রাজনৈতিক জীবনটা অনেক বেশি চ্যালেঞ্জিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবার জানা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলে প্রায় একযুগ বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল তার গায়ে। সবাই মানেন, তিনিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা তারকা, সবচেয়ে চৌকশ ক্রিকেটার।


    একজন ক্রিকেটার হিসেবে সাকিবের পরিচিতি বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের ধারনা, ক্রিকেটার সাকিব বড় হয়ে আজকের জায়গায় এসেছেন অনেক কাঠখড় পুড়িয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে।

     

    পুরো পথটা ছিল বন্ধুর। তাকে অনেক কষ্ট করেই মাঠে বিশ্বের সব বাঘা-বাঘা পারফরমারদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে এবং তিনি বেশ সাফল্যের সঙ্গে তা অতিক্রমও করেছেন।

    কিন্তু ফহিমের অনুভব, রাজনৈতিক মঞ্চে আজ সাকিব যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে পৌঁছাতে তাকে তেমন কষ্ট করতে হয়নি। তবে তিনি মনে করেন, ‘উত্থানের পথটা অনেক বেশি সহজ হলেও সাকিবের রাজনৈতিক জীবনটা কিন্তু মোটেই সহজ হবে না। বরং সেটা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং।’

     

    সাকিবকে নিয়ে এসব কথা বলেন ফাহিম, ‘সাকিব ক্রিকেটার হিসেবে অনেক ওপরে। ক্রিকেটার সাকিব বিরাট উচ্চতা নিয়েই রাজনীতিতে এসেছে। ওই হিসেবে এটা আর এক ধরনের অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট।’


    ‘ক্রিকেটে তাকে ওপরে ওঠার জন্য যতটা পরিশ্রম করতে হয়েছে। এখানে এতটা পরিশ্রম করতে হয়নি। ক্রিকেটটা তার নিজের। ও কি করবে না করবে সেটা তার ব্যাপার। সেখানে উন্নতি করতে হবে তার নিজেকেই; কিন্তু রাজনীতির মাঠে উন্নতিটা তার একার হাতে না। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এ দায়িত্বটা তাকে পালন করতেই হবে। কোন চয়েজ নেই। চ্যালেঞ্জটা বড়। নিজের ওপরেও। এখানে ভাল না করার কোন সুযোগ নেই। তার নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজ তাকে করতেই হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন