বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • বিশ্বকাপের আগেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

    বিশ্বকাপের আগেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ যেন ক্রিকেটের সবচেয়ে দুর্লভ ফিক্সচার। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এবার আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। তবে, পার্থক্য সেবার পুরুষ দল এলেও, এবার আসতে চায় নারী দল। 

    ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই টাইগ্রেসদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে লড়তে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যতীত এটিই অ্যালিসা হিলি, বেথ মুনিদের প্রথম বাংলাদেশ সফর। 

    সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে ডব্লিউপিএল শেষে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলিরা। মূলত সেপ্টেম্বরের বিশ্বকাপে কন্ডিশন এবং স্পিন বিভাগের শক্তিমত্তা পরখ করে নিতেই অজি নারীদের এই সফরের আগ্রহ বলে জানান অজি নারী দলের নির্বাচক শন ফ্লেগার। 

    ‘বাংলাদেশে এমন কিছু ভেন্যুতে আমাদের খেলতে হবে যেখানে বিশ্বকাপের ম্যাচ আছে। তাই বিশ্বকাপের উইকেট কেমন হবে সেটা অনুসন্ধানে এটা আমাদের সেরা সুযোগ হতে চলেছে।’

    উপমহাদেশে খেলা বলেই কিনা এই সিরিজ থেকেই নিজেদের স্পিন বিভাগের শক্তিমত্তা পুরোপুরি পরখ করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়্যারহ্যাম এবং জনাসেন আগেই অস্ট্রেলিয়া দলে নিয়মিত মুখ। সেইসঙ্গে ইনজুরি ফেরত লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার সোফি মলিনিউয়ের অবস্থাও টাইগ্রেসদের বিপক্ষে সিরিজে যাচাই করতে চায় দলটি। নজরে থাকবে আমান্ডা জেড ওয়েলিংটনও। 

    বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই অস্ট্রেলিয়ার। তবে এই ফাকে অতিরিক্ত কিছু ম্যাচ আয়োজনে আশাবাদী ফ্লেগ্লার। এদিকে বাংলাদেশেরও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনো সিরিজ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন