শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রংপুর র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

    রংপুর র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর র‌্যাব-১৩" এর অভিযানে ২৪৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারিদের রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা  হয়। 

     

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ইসলামবাগ সায়েন্স ল্যাবরেটরি সামনে র‌্যাবের একটি অভিযানিক দল চেকপোস্টে তল্লাশি চলাকালীন অভিনব কায়দায় পিকআপের দুই দরজায় ২৪৮ বোতল ফেনসিডিল সহ রংপুর টু বগুড়াগামী মহাসড়কে মাদক পরিবহনকালে দুই মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপটি জব্দ করেন। 


    আটককৃত মাদক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার কালিগন্জ উপজেলার সেবোব দাস গ্রামের আমিনুল ইসলামের পুত্র মিনহাজুল ইসলাম (১৮) এবং একই উপজেলার মারাগারা গ্রামের রেজাউল হকের পুত্র আলমগীর হোসেন (১৮)।

     

    গণমাধ্যমে পাঠানো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ীরা বহুদিন যাবত উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তাদের উপর সার্বক্ষণিক নজরদারি এর মাধ্যমে র‌্যাব-১৩ রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক কারবারীদের সনাক্ত করে যথারীতি চেকপোস্টে তল্লাশির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন