শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাঁদে অবতরণ করেছে জাপানের ‘মুন স্নাইপার’

    চাঁদে অবতরণ করেছে জাপানের ‘মুন স্নাইপার’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’ শনিবার নির্বিঘ্নে চাঁদে অবতরণ করেছে। এর ফলে জাপান সফলভাবে চাঁদে অবতরণকারী পঞ্চম দেশের মর্যাদা অর্জন করলো। তবে চন্দ্রযানটির সৌর ব্যাটারি সমস্যার কারণে ‘মুন স্নাইপার’ মহাকাশযানটির ক্ষমতা শেষ হয়ে গেছে।

    একটি উত্তেজনাপূর্ণ ও উদ্বেগজনক ২০ মিনিটের অবতরণ পর্ব শেষে জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) বলেছে, তার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে এবং যোগাযোগ স্থাপন করা হয়েছে।

    জেএএক্সএ-এর কর্মকর্তা হিতোশি কুনিনাকা বলেছেন, সৌর কোষগুলো কাজ না করায় উচ্চ প্রযুক্তির ‘মুন স্নাইপার’ ‘কয়েক ঘন্টা’ সক্রিয় থাকবে।

    হিতোশি কুনিনাকা বলেছেন, মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র এখন ডাটা সংগ্রহকে সর্বোচ্ছ অগ্রাধিকার দিতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, একবার সূর্যের কোণ পরিবর্তন হলে ব্যাটারিগুলো আবার কাজ করতে পারে।

    তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘এর সৌর ব্যাটারি ব্যর্থ হয়েছে, এমন মনে হয় না। এটা হতে পারে যে, মিশনের মূল পরিকল্পিত দিকে সোলার প্যানেল মুখ ফেরাতে পারছে না।’

    কুনিনাকা বলেন, ‘অবতরণ সফল না হলে, এটি খুব উচ্চ গতিতে বিধ্বস্ত হতো। যদি তা হতো, তাহলে অনুসন্ধানের সমস্ত কার্যকারিতা হারিয়ে যাবে।’

    তিনি বলেন, ‘তবে ‘মুন স্নাইপার’ থেকে ডাটা পৃথিবীতে পাঠানো হচ্ছে।’ প্রথম মানবযান চাঁদে অবতরণের ৫০ বছর পরে জাপনের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে।

    ক্রাশ ল্যান্ডিং যোগাযোগ ব্যর্থতা এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ব্যাপক এবং এসব মোকাবেলা করে কেবল অন্য চারটি দেশ চাঁদে পৌঁছেছে। এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, চীন এবং সম্প্রতি ভারত।

    নাসা প্রধান বিল নেলসন তার টুইটে ‘(জাপানকে) ঐতিহাসিক পঞ্চম দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন।’

    তিনি বলেন, ‘আমরা মহাজাগতিক অভিযাত্রায় আমাদের অংশীদারিত্ব এবং অব্যাহত সহযোগিতাকে মূল্য দিই।’


    এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন