শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

    সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো: আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো: জাহেদ (২৭)।

    দুর্ঘটনা এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম।

    তিনি নয়া দিগন্তকে বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে। পরে আমরা ট্রাক ও মোটারসাইকেলটি উদ্ধার করেছি।’

    প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

    দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ট্রাক-মোটারসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন